শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সোনাগাজীতে আ’ লীগ নেতা লিপটনের বাড়ীতে রহস্যজনক আগুন

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন এর বাড়িতে আগুন।

৫ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িতে পাহারাদার থাকার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সুনির্দিষ্ট কোন কারণ আইন শৃঙ্খলা বাহিনী জানাতে পারে নি।

ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা আগুন দিয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জহির উদ্দিন মাহমুদ লিফটন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আগুনের ঘটনায় আমি বিচলিত নই। যে খানে ৩২ নম্বরে আগুন দিয়েছে, সেখানে আমার বাড়িতো কিছুই না।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়োজিদ আকন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আগুন কি ভাবে লেগেছে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে সর্বোচ্চ ২০হাজার টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।


এ জাতীয় আরো খবর...