শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

দুর্গাপূজা ঘিরে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এসব বিভ্রান্তিকর তথ্যের বিপরীতে দেশীয় গণমাধ্যমকে সত্য সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে অধিনায়ক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সারাদেশে ৩৩ হাজারের বেশি পূজা মণ্ডপ হবে। এ সময় পার্শ্ববর্তী দেশ থেকে নানা ধরনের গুজব ছড়ানো হতে পারে। এসব বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। মিথ্যা তথ্যের বিপরীতে দেশীয় গণমাধ্যমই সত্য সংবাদ প্রচার করবে।’

এ সময় অবসরপ্রাপ্ত সেনা, র‍্যাব ও পুলিশ কর্মকর্তাদের নিয়োগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাষ্ট্রের প্রয়োজনে তাদের নিয়োগ দেয়া হচ্ছে। ‘এতে কোনও সমস্যা নেই। নিয়ম অনুযায়ী পদায়ন করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর...