শিরোনামঃ
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের ‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

চাকসু নির্বাচন পেছাল

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদের নির্বাচনের তারিখ পিছিয়েছে। আগামী ১২ই অক্টোবরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ই অক্টোবর। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে একটি মিটিংয়ে বসেছিলাম, যেখানে অধিকাংশ শিক্ষার্থীর অভিযোগ ছিল তারা নির্বাচনের প্রচার-প্রচারণার সময় কম পাচ্ছে। তাদের দাবি ছিল অন্তত: দু’দিন হলেও যেন নির্বাচনের ডেট পেছানো হয়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য চবি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে নির্বাচন কমিশন। এরপর মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১২ই অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ই অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ জাতীয় আরো খবর...