শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ এখনও গাজামুখী

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবকটি নৌযান আটক করলেও এখনো ভেসে চলছে শেষ জাহাজ ‘ম্যারিনেট’। পোল্যান্ডের পতাকাবাহী এ পালতোলা জাহাজটিতে ৬ জন যাত্রী রয়েছেন।  খবর আলজাজিরার।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, বৃহস্পতিবার (০২ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় প্রায় ২.১৬ নট (প্রায় ঘণ্টায় ৪ কিমি) গতিতে গাজা উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে অগ্রসর হচ্ছিল।

জাহাজটির ক্যাপ্টেন এক ভিডিও বার্তায় জানান, জাহাজে ইঞ্জিনের সাময়িক সমস্যা দেখা দিয়েছিল, তবে তা সমাধান করা হয়েছে। বর্তমানে তারা স্টারলিংকের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছেন এবং জাহাজের লাইভস্ট্রিমও চালু আছে।

ফ্লোটিলা আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অন্য সব জাহাজ আটক হলেও ম্যারিনেট এখনো যাত্রা অব্যাহত রেখেছে। তাদের ভাষায়, ‘এটি শুধু একটি জাহাজ নয়, এটি ‘সুমুদ’— ভয়, অবরোধ ও নিষ্ঠুরতার মুখে অটলতা।’

আয়োজকরা আরও বলেন, ‘গাজা একা নয়। ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’


এ জাতীয় আরো খবর...