শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ৩ জন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

২০২৫ সালের জন্য ফিজিওলজি বা চিকিৎসাবিদ্যায় যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তারা হলেন– মেরি ই ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচিকে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত আবিষ্কারের জন্য’ যৌথভাবে তিনজনকে এ পুরস্কার দেয়া হয়েছে।

এদের মধ্যে মেরি ই ব্রুনকো ও ফ্রেড র‍্যামসডেল যুক্তরাষ্ট্রের এবং শিমন সাকাগুচি জাপানের নাগরিক। 
 
নোবেল জুরি জানিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে গবেষণার জন্য সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেয়া হয়েছে। 
আরও বলা হয়েছে, ‘তাদের আবিষ্কার ক্যান্সার এবং অটোইমিউনের মতো রোগের গবেষণার ক্ষেত্রে একটি নতুন ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছে এবং নতুন চিকিৎসার বিকাশকে উৎসাহিত করেছে।’
 
প্রসঙ্গত, সোমবার স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রে পুরস্কার দিয়ে এবারের নোবেল ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ঘোষণা হবে পদার্থবিদ্যা, বুধবার (৮ অক্টোবর) রসায়ন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাহিত্য এবং শুক্রবার (১০ অক্টোবর) ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। আর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৩ অক্টোবর।
 
নোবেলের পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর। এদিন আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্য), সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের সোনার পদক ও একটি সম্মাননাপত্র। 


এ জাতীয় আরো খবর...