শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

যুদ্ধবিরতি আলোচনা শুরুর দিনও গাজায় হামলা, নিহত ১০ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধের অবসান পরিকল্পনা নিয়ে সোমবার (৭ অক্টোবর) মিশরের লোহিত সাগরের উপকূলীয় শহর শারম আল-শেখে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস পরোক্ষ আলোচনায় বসেছে।

মিশরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এই আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলগুলো বন্দি ও আটক ব্যক্তিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে। মিশর ও কাতার এই মধ্যস্থতার দায়িত্ব পালন করছে।

রয়টার্সের খবর অনুযায়ী, প্রথম দফার আলোচনা গভীর রাতে শেষ হয়েছে এবং মঙ্গলবার নতুন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হামাসের ইসরায়েল আক্রমণ ও গাজা যুদ্ধের দুই বছর পূর্তি হওয়ার সময় এই আলোচনা শুরু হওয়ায় এটিকে অনেকেই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন।

যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও অনেক বাধা রয়ে গেছে, যার মধ্যেই ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। আল-জাজিরা জানিয়েছে, সোমবারের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হন।

এ জাতীয় আরো খবর...