প্রাক-ইসলামি যুগেও আরবে পশু কোরবানির রীতি চালু ছিল। কিন্তু তখন পশু কোরবানি করা হতো দেব-দেবীকে উদ্দেশ্য করে। ফলে ইসলামের নবী সেসময় মক্কায় অবস্থান করলেও কোরবানির ওই রীতি অনুসরণ করেননি। এমনকি, নবুয়ত প্রাপ্তির পরেও অনেক বছর তাকে কোরবানি দিতে দেখা যায়নি। ইসলামের নবী প্রথমবার কোরবানি দেন হিজরি দ্বিতীয় সনে।সূত্র: বিবিসি বাংলা