শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: হাজীর বেকারীকে জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে ফেনী শহরের শান্তি কোম্পানি সড়কের ইয়াম্মী ফুড এন্ড হাজীর বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইয়াম্মী ফুড এন্ড হাজীর বেকারির বিভিন্ন পণ্য ক্রয় করে একাধিক ভোক্তা প্রতারিত হয়ে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন। এরকম অভিযোগ নিয়ে দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা নিরাপদ খাদ্য অফিসার জেলা পুলিশের একটি টিমসহ শান্তি কোম্পানি সড়কে ইয়াম্মী ফুড এন্ড হাজীর বেকারি তদারকি করে। এসময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন সংরক্ষণ, খাদ্য পন্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং, কেমিক্যাল ব্যবহার, খবরের কাগজ দিয়ে মোড়কীকরন, নিম্নমানের লবণ, রং মিশ্রিত কেমিক্যাল দিয়ে তৈরি চেরিফল, পচা বাসী খাবার, পোড়া তেল ব্যবহার, শ্রমিকদের স্বাস্থ্য ফিটনেস সাটিফিকেট না থাকাসহ বিভিন্ন অপরাধ প্রতিষ্ঠানের ম্যানেজার আবদুল্লাহ আল মামুন স্বীকার করায় ভোক্তা অধিদপ্তরের ৮০ হাজার টাকা জরিমানা করেন। এসময় অনিয়ম ও নানা সমস্যা আগামী ১০ দিনের মধ্যে সমাধানের নির্দেশ প্রদান করেন।
ফেনী জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন জানান, ভোক্তা অধিদপ্তরের সাথে যৌথ তদারকিকালে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সতর্ক করা হয়েছে। ১০ দিনপর আবার ফ্যাক্টরি ভিজিট করা হবে।
ফেনী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, ভেজাল নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় জেলাব্যাপি অভিযান মনিটরিং অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরো খবর...