শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আজ ৩ নভেম্বর ঐতিহাসিক তেলিখালি যুদ্ধ দিবস। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিনে স্বাধীনতার সেই সব বীর শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এক সোনার বাংলাদেশ। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এই “তেলিখালী” মহান স্বাধীনতা যুদ্ধের এক ঐতিহাসিক রণাঙ্গন।

১৯৭১ সালের এই দিনে তেলিখালী রণাঙ্গন হয়ে উঠেছিল রক্তাক্ত প্রান্তর। ভারতীয় সীমান্তবর্তী তেলিখালি ক্যাম্প পাকিস্তানি সেনাদের কাছ থেকে দখলমুক্ত করতে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা এক সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। পাঁচ ঘণ্টার রক্তক্ষয়ী এই যুদ্ধে ১২৪ জন পাকিস্তানি সেনা ও তাদের শতাধিক সহযোগী রাজাকার আলবদরসহ ২৩৪ জনকে খতম করে মুক্তিযোদ্ধাদের যৌথবাহিনী। এতে শহীদ হন মিত্রবাহিনীর ২১ জন জওয়ান ও সাতজন বীর মুক্তিযোদ্ধা।

শহীদ মুক্তিযোদ্ধারা হলেন সরিষাবাড়ির শওকত আলী, হালুয়াঘাটের মো. আক্তার হোসেন, ফুলপুরের মো. হযরত আলী, ময়মনসিংহ সদরের মো. আলাউদ্দিন, মো. শাহজাহান, শ্রী রঞ্জিত গুপ্ত, নোয়াখালীর মো. ওয়াজি উল্লাহ। মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের বিজয়ের পথে অগ্রযাত্রার এক পদক্ষেপ সূচিত হয়েছিল।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী নূর খান জানান, এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহিফল, ঐতিহাসিক তেলিখালী দিবসের তাৎপর্য শীর্ষক স্মৃতিচারণ সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও অতিথিবৃন্দের আপ্যায়নসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর...