শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজারে চিংড়ি ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
প্রতিকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে মাছের ঘের থেকে তুলে নিয়ে তোফায়েল আহমদ (৩৩) নামে এক যুবককে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৪ আগস্ট) ভোরে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত তোফায়েল আহমদ মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে। তিনি পেশায় চিংড়ি ঘের ব্যবসায়ী। অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতের স্বজনদের বরাতে মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘শনিবার রাত সাড়ে ১২টার দিকে কালারমারছড়া ইউনিয়নের আটজইন্ন্যা ঘোনা এলাকায় একটি মাছের ঘেরে হানা দেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। এতে তারা ঘেরের কর্মচারীদের মারধর করে মাছসহ অন্য মালামাল লুটপাট চালায়। পরে চলে যাওয়ার সময় তোফাইল আহমদকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে রাতে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।’

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘রোববার ভোরে কালারমারছড়ার কাউল্যার ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁশঝাড়ে একব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর শুনে স্বজনরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক জানান, পথেই তার মৃত্যু হয়।’

প্রাথমিকভাবে গোষ্ঠীগত এবং রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পূর্ব শত্রুতার জের ধরে এ খুন হয়েছে ধারণা করা হচ্ছে। খুনের রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান মো. জসিম উদ্দিন চৌধুরী।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...