শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

টানা বৃষ্টি অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে মৃহূর্তের মধ্যে পানির চাপ বাড়ছে।

উজান এলাকায় বন্যা নিয়ন্ত্রণ এবং বাঁধের ঝুঁকি এড়াতে বুধবার (০৬ আগস্ট) রাত ১১ থেকে জলকপাট তিন ফুট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, অব্যাহত বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করছে। যে কারণে সেকেন্ডে এইবার ৫৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। বর্তমানে হ্রদে পানি রয়েছে ১০৮.৭৯ ফুট মিনস সি লেভেল। তবে ভাটি অঞ্চলের মানুষের আতঙ্কিত না হবার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।

এর আগে সোমবার (০৪ আগষ্ট) দিনগত রাত ১২টা ৫ মিনিটে জরুরি ভিত্তিতে ১৬ জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়ে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি এবং ৫ আগস্ট দিনগত রাত ১১টা থেকে ১৬ জলকপাট দেড় ফুট খুলে দিয়ে সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি ছাড়া হয়।

এরপর ৬ আগস্ট সকাল থেকে জলকপাট আড়াই ফুট খুলে দিয়ে সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়।

বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বলেন, হ্রদে পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে।

তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

পানি বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।


এ জাতীয় আরো খবর...