শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
চাঁদার দাবিতে বন্ধ করে দেয়া প্রকল্পের সামনে ডেভলপার মালিক মো. রবিউল হক ভূইয়া

ফেনী শহরের পুলিশ কোয়াটার এলাকায় চাঁদা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার অভিযোগে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। শনিবার (২৩ আগষ্ট) বিকেলে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন মো. রবিউল হক ভূইয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রামের মাহবুবুল হকের ছেলে মো. রবিউল হক ভূইয়া, পুলিশ কোয়াটার এলাকার আবদুর রশিদের ছেলে আবুল বশর মোহাম্মদ শাহ আলম এর কাছ থেকে তার পৈতৃক সম্প্রতি রামপুর মৌজার ৩৩৬৭ নং খতিয়ানের সাড়ে ৮ ডিং ভূমিতে বহুতল ভবন নির্মাণের চুক্তিতে আবদ্ধ হয়ে কাজ শুরু করে। এতে তার আপন ভাই আবু সালেহ আহাম্মদ বদরুল আলম বিভিন্ন ভাবে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে কাজ বন্ধ করে দেয়। এছাড়া শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেয়।এছাড়াও বদরুল আলম ফেনীর আদালতে ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করেছি এমন একটি মিথ্যা মামলা দায়ের করে রবিউল হক ভূইয়াকে হয়রানি করছে এবং নির্মাণ কাজ বন্ধ করে দেয়। আদালত মামলাটি মিথ্যা হওয়ায় তা খারিজ করে, ফেনী পৌরসভা বিষয়টি সমাধান করতে পারে বলে মন্তব্য করেন।

ডেভলপার মালিক মো. রবিউল হক ভূইয়া জানান, উক্ত বিবাদী আবু ছালেহ মো. বদরুল আলম কাজ শুরু থেকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিয়ে তার সাথে বসতে বলে এতে রবিউল হক ভূইয়া না বসায় কাজ বন্ধ করে দেয়।

তিনি আরো জানান, দীর্ঘ ৯ মাস কাজ বন্ধ থাকায় তার ডেভলপার কোম্পানির অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও রড, সিমেন্ট, বালুসহ নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল নষ্ট হচ্ছে। এ বিষয়ে রবিউল হক ভূইয়া ২১ আগষ্ট বাদী হয়ে ফেনী মডেল থানায় ও ফেনী পৌরসভায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানতে চাইলে বিবাদী আবু সালেহ আহাম্মদ বদরুল আলম বলেন, চাঁদা দাবী করার বিষয়টি সঠিক নয়। মারধর নয়, লাঠি হাতে নিয়ে ধমকি দিয়েছি কাজ না করতে। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।


এ জাতীয় আরো খবর...