শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

জুলাই-আগস্টের মামলা: ১৫ অক্টোবর ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

জুলাই-আগস্টের মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক ও পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২০ জুলাই) সকালে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় একযোগে ৩৮ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে আনা হয় সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসানসহ ১০ জনকে। কাশিমপুর কারাগার থেকে দীপু মনি এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়।

এছাড়াও সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলকসহ আসামিদের মধ্যে আছেন সাবেক ৯ মন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট ৭ মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।


এ জাতীয় আরো খবর...