শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

তিস্তার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপরে

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ভারি বৃষ্টির কারণে উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপরে উঠার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ডালিয়া ব্যারাজ পয়েন্টে রোববার সকাল ৯টায় তিস্তার পানি প্রবাহ বিৎসীমার ৬৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু সাত-আট ঘণ্টার মধ্যে পানি প্রায় ৯০ সেন্টিমিটার বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, রাতে পানি প্রবাহ বিপৎসীমার ২৫ সেন্টিমিটারের ওপর যেতে পারে। তবে উজানে বৃষ্টিপাত না হলে আগামীকাল ভোর নাগাদ পানি নেমে যাবে।


এ জাতীয় আরো খবর...