ব্যাতিক্রম অনুষ্ঠানের মধ্য দিয়ে ফেনীর দাগনভূঞায় ছাত্রদল নেতার জন্মদিন উদযাপন হলো। জন্মদিনে কেক কাটা ও আনন্দ অনুষ্ঠান না করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। সূত্র জানায়, দাগনভূঞা পৌর ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক আইয়ুব আলী নিরবের জন্মদিন ছিলো ৩ ডিসেম্বর।
শুভাকাঙ্ক্ষীরা কেক কেটে পার্টি করে নেতার জন্মদিন পালন করবে এমন প্রস্তুতি নেয়। জন্মদিনের কেকও বানানো হয়েছিল। কিন্তু বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা বিবেচনা করে বিকালে আয়োজকদের নিরব জানান আনন্দ এখনই নয়। কেক কাটা বা পার্টি নয়, নেত্রীর জন্য দোয়ার আয়োজনই হবে জন্ম দিনের বড় উপহার। সে ভাবেই বুধবার রাতে পৌরসভার রামানন্দপুর গ্রামের একটি মসজিদে মিলাদ, দোয়া অনুস্ঠানের আয়োজন করে জন্মদিন উদযাপন কমিটি। মিলাদ শেষে উপস্থিত মুসল্লি, নেতাকর্মীদের মাঝে তোবারক বিতরণ করা হয়। পাশের এতিমখানায় শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করে শেষ হয় নিরবের জন্মদিনের আয়োজন।

অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন ভূঁইয়া হুদন, পৌর যুবদল নেতা সালমান ফারুক৷ শওকত আলী শাহীন, সরোয়ার মিলটন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইফাত, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার ইমাম হৃদয়, ইকবাল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অনিক হোসেন নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ উপস্থিত ছিলেন। এছাড়া এছাড়া ছাত্রদল কর্মী ইবন, নাফিজ, রাহাদ,হাসান,সিমান্ত আরমান,রাতুল, পৌর কৃষক দলের সাবেক আহবায়ক শওকত হোসেন শাহিন, পৌর যুবদলের সদস্য আজাদ দোয়া আয়োজনে অংশ নেন।