শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

দাগনভূঞায় নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠা বার্ষিকী

ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

সংগ্রাম সাফল্য গৌরবে ৩২ বছর উপলক্ষে ফেনীর  দাগনভূঞা নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আইন মেনে সড়কে চলি নিরাপদে বাড়ি ফিরি, পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়। সড়ক দুর্ঘটনায় রোধে মানসম্মত হেলমেট ব্যবহার করি এ প্রতিপাদ্য কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখা ১ ডিসেম্বর সোমবার বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। দাগনভূঞা বাজারে রেলী করে  বিভিন্ন সড়ক পদক্ষিন শেষ সড়কের কার্যালয়ে আলোচনা সভা, সড়কে ক্ষতি গস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান, কেকে কাটা, দোয়ার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক শাহীদুল ইসলাম   নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম রহমান সোহেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিদুল আলম, উপজেলা জামায়াতের সাবেক আমীর এস এম নুর নবী দুলাল, সাংবাদিক ও আইনজীবী শহীদুল আলম ইমরান, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখার, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইসমাইল, আলাউদ্দিন আলো, নিসচার উপদেষ্টা মিজানুর রহমান হিরো, ব্যবসায়ী ও সমাজ সেবক আবু হায়দার পলিন, বন্ধুর বন্ধন এর সভাপতি গোলাম রসুল মেনন, বীর মুক্তিযোদ্ধা আল তাহের, সিএনজি মালিক-চালক সমিতির সাধারণ সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক,  সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন। নিরাপদ সড়ক চাই এর কার্যক্রমে সন্তুষ্ট হয়ে উপজেলা প্রশাসনের পক্ষ অফিসের জন্য একটি স্টীলের আল মিরা উপহার দেওয়া হয়।


এ জাতীয় আরো খবর...