শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

দাগনভূঞায় বিএনপির বিজয় মিছিলে হামলার ঘটনায় মামলা, ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

গণঅভ্যুত্থান দিবসে ফেনীর দাগনভূঞায় বিএনপির বিজয় র‍্যালিতে হামলার ঘটনায় মামলা হয়েছে।

২৮ আগস্ট বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হামলায় গুরুতর আহত ইঞ্জিনিয়ার এনায়েত উল্যাহ সোহেল বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অর্ধ শতাধিকের নামের এ মামলা করেন।
বিচারক মামলা আমলে নিয়ে চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারা হলেন ফেনী জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, জেলা ছাত্রদলের বহিস্কৃত সদস্য জামশেদুর রহমান ফটিক, দাগনভূঞা উপজেলা যুবদলের সভাপতি কবীর আহমেদ ডিপলু ও উপজেলা বিএনপির সাবেক সহ- সম্পাদক আবুল হাসেম বাহাদুর।
এর আগে ৫ আগস্ট দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালির আয়োজন করে। এসময়  জিরোপয়েন্টে স্বদলীয় প্রতিপক্ষ মিছিলে অতর্কিত হামলা করে নেতাকর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও তাদের মারধর করে।
এ সময় পেছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ ও অতর্কিত হামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার এনায়েত উল্যাহ সোহেল, সরোয়ার, সুমন ভূঁইয়া ১৫ নেতাকর্মী আহত হন।
হামলায় গুরুতর আহত যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্যাহ সোহেলের ১৭ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসদের একটি টিম ডান চোখ ও চোখের পাশে ভেঙ্গে যাওয়া হাডে অস্ত্রোপচার করেন।


এ জাতীয় আরো খবর...