শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দাগনভূঞায় বিএনপির মিছিলে হামলা, জুলাই যোদ্ধাসহ আহত ১০

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর দাগনভূঞা উপজেলার গজারিয়া বাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালিতে হামলা হয়েছে। ৩ সেপ্টেম্বর (বুধবার) বিকালে হামলায় জুলাই যোদ্ধাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি করা হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়নে বিএনপির সাংগঠনিক চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁঞা হুদনের নেতৃত্বে মিছেলের শেষ মুহূর্তে নেতাকর্মীদের উপর হামলা করে দূবৃত্তরা।

আহত নেতাকর্মীদের দেখতে যান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুজাম উদ্দিন হুদন ও ছাত্রদল সভাপতি রাজিব

এতে ২০২৪ এর জুলাই যোদ্ধা জিল্লুর রহমান রিহাব, রাজপথের ত্যাগী নেতা নুর উদ্দিন ডালিম, দেলোয়ার, শাওন সহ অন্ত ১০ জন আহত হয়। ফেনী জেলা ছাত্রদলের বহিস্কৃত সহ- সভাপতি জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে বহিরাগতরা এ হামলা করে বলে অভিযোগ করেন আহতরা।

হামলায় কিশোর গ্যাং ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যরা জড়িত বলেও দাবি করেন ভুক্তভেগীরা।

আরও পড়ুন: ফেনীর পরশুরামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

এর আগে দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে পরশুরামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। এরমধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...