শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ফেনীতে পলিথিন মজুদ ও  শব্দদূষণ করায় জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ফেনীতে ক্ষতিকর পলিথিন মজুদ ও 
শব্দদূষণ করায় জরিমানা

পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন মজুদ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ফেনীর ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুন্সীরহাট বাজার ও আশপাশের এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের দায়ে মুন্সীরহাট বাজারের ৪ ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় প্রায় ১৮ কেজি পলিথিন জব্দ করা হয়। অন্যদিকে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের কারণে দুটি যাত্রীবাহী বাসকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়, যানবাহনে ব্যবহৃত হাইড্রলিক হর্ণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার বলেন, পরিবেশ সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব। ক্ষতিকর পলিথিন ও শব্দদূষণ মানুষের স্বাস্থ্য ও প্রকৃতির জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর...