শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ফেনীতে ২ মিষ্টি ব্যবসায়িকে জরিমানা, প্রকাশ্যে ধূমপান করায় শাস্তি

ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীতে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি করায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে শহরের ট্রাংক রোডের বড় মসজিদ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।
এসময় মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির দায়ে ২ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি ও সড়কের নির্ধারিত স্থান ব্যতিত গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করায় একটি মিনি ট্রাক চালককে ৫ হাজার টাকা ও জনসমাগমে প্রকাশ্যে ধুমপান করায় ১ জনকে ২শ টাকাসহ বিভিন্ন মামলায় মোট ১৭ হাজার ২শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ফেনী মডেল থানার একদল পুলিশ সহায়তা করে।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর...