শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ফেনী ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ফেনী ও সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ভারতের হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।

সোমবার (২৫ আগস্ট) রাতে সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ জানান, নাম-ঠিকানা যাচাই শেষে রাত ৯টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তরকৃতরা হলেন- শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষী গ্রামের মনিরা পারভীন (৪৭), একই উপজেলার হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭), একই উপজেলার বেনাদনা গ্রামের রবিউল ইসলাম (৩৫) এবং গড়–ইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)।

বিজিবি’র বরাতে সুশান্ত কুমার আরও জানান, ২৪ আগস্ট রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত মাসুম বিল্লাহ জানান, কাজের সন্ধানে বিনা পাসপোর্টে তারা ভারতে গিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ২৪ আগস্ট রাতে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

এদিকে, সোমবার বিকেলে ফেনীর গীল্লাবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ ।


এ জাতীয় আরো খবর...