শিরোনামঃ
নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল? মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

মোহাম্মদপুরে চার পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
DMP

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার সাংবাদিকের মোবাইল উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানায়। পাশাপাশি এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন— ইউসুফ(২৬), সিয়াম(২৩) ও জহুরুল(২২) । মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, এদের মধ্যে ইউসুফ মূল ছিনতাইকারী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল, পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

ছিনতাইয়ের ঘটনার পর পুলিশের সহযোগিতা না পেয়ে ভুক্তভোগী সাংবাদিক আহমাদ ওয়াদুদ নিজের ফেসবুক প্রোফাইলে ঘটনাটি উল্লেখ করেন। যা রাতারাতি ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে। এরপর-ই নড়েচড়ে বসে পুলিশ। পরে বিকেলে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার সময় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের গলিতে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। এ সময় সস্ত্রীক রিকশা করে যাওয়ার পথে ছিনতাইকারীরা চাপাতিসহ তাদের পথরোধ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন সেট ও মানিব্যাগ নিয়ে যায়। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি আহত হন।

পুলিশ আরও জানায়, পরবর্তীতে বিষয়টি তিনি মোহাম্মদপুর থানায় অবহিত করলে তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারসহ মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।


এ জাতীয় আরো খবর...