শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীতে সাবেক কাউন্সিলরকে মাদকসহ আটক

রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেজা উন-নবী আল মামুনকে (৫৩) মাদকসহ আটক করেছে র‍্যাব। ৮ আগস্ট (শুক্রবার) রাতে নগরের তালাইমারী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থিত ছিলেন। নগরের কাদিরগঞ্জ এলাকার খয়রাত উন-নবীর ছেলে তিনি।

আজ শনিবার র‍্যাব-৫–এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরের তালাইমারী মোড় এলাকায় রেজা উন-নবী আল মামুন দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি সড়ক বিভাজকের ওপর উঠে গেলে ক্ষুব্ধ জনতা গাড়ি ঘিরে ধরেন এবং সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরে ঘটনাস্থলে দ্রুত র‍্যাবের টহল দল উপস্থিত হয়ে আল মামুনকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তাঁর ব্যাগ থেকে ছয়টি ইয়াবা, এক পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন।

র‍্যাব আরও জানিয়েছে, আল মামুনের বিরুদ্ধে আগেও মাদক সেবনের অভিযোগ ছিল। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে আটটি মামলাও আছে। রাজশাহী র‍্যাব-৫–এর উপপরিচালক মেজর আসিফ আল রাজেক ওই কাউন্সিলর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে।


এ জাতীয় আরো খবর...