শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শেখ হাসিনার মামলায় সবশেষ সাক্ষীর চতুর্থ দিনের জেরা আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সর্বশেষ সাক্ষী মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরকে চতুর্থ দিনের মতো  জেরা করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী। বুধবার (৮ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল-১ এ এই জেরা অনুষ্ঠিত হবে। এর আগে গত তিনদিন একই সাক্ষীকে জেরা করা হয়।

সাক্ষ্যে এই তদন্ত কর্মকর্তা জানান, জুলাইতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসী দেশের ৫০টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। ৪১ জেলার ৪৩৮ টি স্পটে গণহত্যা চলেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় ২৫ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

এছাড়া আশুলিয়াতে ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ হবে ট্রাইবুনাল-২ এ। মঙ্গলবার প্রসিকিউশন জানায়, চলতি সপ্তাহেই গুমের বেশ কয়েকটি ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা।


এ জাতীয় আরো খবর...