শিরোনামঃ
নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি? ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? পত্রিকা: ‘স্বাক্ষরেই থমকে আছে সংস্কার’ ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই ‘ঝুঁকিতে ছিলেন’ আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি

আক্তার হোসেন বকুল, হিলি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

সাড়ে পাঁচ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ১৪৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে বলে স্থানীয় আমদানিকারকেরা জানিয়েছেন।

স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ বেলা দুইটা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানির জন্য সাতটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ২৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স সততা বাণিজ্যালয়, মেসার্স নাশাত ট্রের্ডাস, এমএসআল মক্কা ইমপ্রেস, মেসার্স জগদীশ চন্দ্র রায়, ক্রাউন ট্রেডিং ইন্টারন্যাশনাল, আনাস গ্রুপ প্রাইভেট লিমিটেড ও রাধে-শ্যাম অ্যান্ড সন্স। রাধে-শ্যাম অ্যান্ড সন্স ৫০ মেট্রিক টন ও অন্য ছয়টি প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।

স্থলবন্দর সূত্রে জানা যায়, গত ২ মার্চ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে একটি ট্রাকে ২৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল। এরপর দেশি পেঁয়াজের দাম কম ও ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকেরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেননি। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানিকারকেরা পেঁয়াজ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমি হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি। আজ বিকেলে একটি ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে আসবে। প্রতি কেজি পেঁয়াজ পাইকারি কত দামে বিক্রি হবে, সেটি বন্দরের শুল্ক স্টেশন থেকে আমদানি করা পেঁয়াজের শুল্কায়নের পর লাভ রেখে নির্ধারণ করা হবে।’

বিরামপুরের কাটলাবাজারের সবজি ব্যবসায়ী এস্তামুল হক বলেন, আজ বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি করছেন। শুনেছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে। ভারতের পেঁয়াজ বাংলাদেশে ঢুকলে খুচরা বাজারেও দাম কমতে শুরু করবে। তখন আগের দামে কেনা পেঁয়াজ লোকসানে বিক্রি করতে হবে।


এ জাতীয় আরো খবর...