শিরোনামঃ
নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি? ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? পত্রিকা: ‘স্বাক্ষরেই থমকে আছে সংস্কার’ ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই ‘ঝুঁকিতে ছিলেন’ আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সাপুয়া উচ্চ বিদ্যালয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ফেনীর দাগনভূঞা উপজেলার সাপুয়া উচ্চ বিদ্যালয়ে ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব: আন্তজার্তিক ও স্থানীয় উদ্যোগ’ শীর্ষক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই (বুধবার) দুপুরে বিদ্যালয় অডিটরিয়ামে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা বির্তকে অংশ নেয়। বিদ্যালয়ের উদ্যোগে প্রতিযোগিতায় অষ্টম শ্রেণি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দশম শ্রেণি একাদশ। বির্তকে অংশ নেয়া দু’দলের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: বাকি বিল্লাহ।

পুরস্কার তুলে দিয়ে বাকি বিল্লাহ বলেন, শুধু পাঠ্য বই পড়ে সঠিক জ্ঞান অর্জন ও সু-শিক্ষা গ্রহণ সম্ভব নয়। এ জন্যে স্থানীয় ও জাতীয় তথ্যের মতো আন্তজার্তিক অঙ্গন সর্ম্পকে জ্ঞান থাকা চাই। তিনি শ্রেণি পাঠদানের পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি ও বির্তক নিয়ে শিক্ষার্থীদের উৎসাহ দিতে শিক্ষকদের প্রতি আহবান জানান। এর ফলে মোবাইল আসক্তিসহ অপরাধ ও নেশা থেকে বের হয়ে শিক্ষার্থীরা সুনাগরিক হয়ে গড়ে উঠবে বলে আশা জানান বিদ্যালয়ের সভাপতি বাকি বিল্লাহ।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আরেফিনসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...