শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সিলেটের সাদা পাথরে দুদকের অভিযান

সিলেট ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে এবার অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সে লক্ষ্যে দুদকের একটি টিম ভোলাগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের দল সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট হওয়ায় বিভিন্ন এলাকা অভিযান করেন দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে নয় সদস্যের একটি দল। পরে সেখানে স্থানীয় প্রশাসন, জনসাধারণের কাছ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা।

দুদক জানায়, কারা এই লুটপাটের সঙ্গে জড়িত তা অনুসন্ধানেই তাদের এই পরিদর্শন। প্রাথমিকভাবে স্থানীয় পাথর ব্যবসায়ী, প্রভাবশালী মহলের যোগসাজশে এমন লুটপাট হতে পারে বলে ধারণা করছে দুদক। পাশাপাশি স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কারণও তারা অনুসন্ধান করছেন।

দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কিছুক্ষণের মধ্যেই এ অভিযান শুরু হবে।


এ জাতীয় আরো খবর...