শিরোনামঃ
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি পত্রিকা: ‘অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের’ কানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু তিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়ে নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি? ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? পত্রিকা: ‘স্বাক্ষরেই থমকে আছে সংস্কার’ ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই ‘ঝুঁকিতে ছিলেন’
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ রোববার (২৪ আগস্ট) অনুষ্ঠিত হবে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ হবে। আজ চারজনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

এদিকে, সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
 
এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৬ জন। এরমধ্যে, গত বুধবার সাক্ষ্য দেন দুই চিকিৎসক ও একজন নার্সসহ চারজন। এ সময় চিকিৎসকরা জুলাই আগস্টে হাসপাতালের চিত্র তুলে ধরেন। চিকিৎসা দিতে গিয়ে বাধার কথা জানান।
 
এ সময় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ পুলিশের বিচার দাবি করেন সাক্ষীরা।
 
অন্যদিকে, গুমের মামলায় আজ সকালে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া, আরেক মামলা সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকেও ট্রাইব্যুনালে আনা হয়।


এ জাতীয় আরো খবর...