শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

হাসিনা-কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শুরু

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তূজা মাজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১- এ যুক্তিতর্ক উপস্থাপন করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

শুনানি বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
 
এর আগে ৫ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করে প্রসিকিউশন। একই সঙ্গে আসামিদের সম্পত্তি বিক্রি করে আহত-নিহত জুলাইযোদ্ধাদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
 
আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
এদিকে, ট্রাইব্যুনাল ২- এ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন ১৭তম সাক্ষী সাবেক পুলিশ কর্মকর্তা এনায়েত হোসেন। হাজির করা হয়েছে গ্রেফতার ৮ আসামিকে।


এ জাতীয় আরো খবর...