শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

২৭ বছর আগে ছাত্রলীগ নেতাকে গুলি করে খুনের মামলায় সব আসামি খালাস

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

২৭ বছর আগে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্রলীগ নেতা সিনাউল হককে গুলি করে খুনের মামলায় যুবলীগ নেতাসহ পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।

খালাস পাওয়া পাঁচ আসামি হলেন যুবলীগ নেতা টিংকু দত্ত, সালাউদ্দিন, তছলিম উদ্দিন, শাহনেওয়াজ ও মো. হোসেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ প্রথম আলোকে বলেন, আদালত রায়ের আদেশে পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৭ সালের ৬ জুলাই নগরের মেহেদীবাগ এলাকায় বিয়ের আসর থেকে বের হওয়ার পর সিনাউলক হককে এলোপাতাড়ি গুলি করা হয়। ঘটনাস্থলে তিনি মারা যান। এই ঘটনায় তার বাবা আবুল কাশেম বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাবেক কাউন্সিলর ও ওমরগণি এমইএস কলেজছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আটজনের সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ওয়াসিম উদ্দিনসহ তিন আসামির নাম মামলা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।


এ জাতীয় আরো খবর...