শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

বিশ্বাসের সর্বোচ্চ দিয়ে সিলেটবাসীর জন্য কাজ করার ঘোষণা ডিসি সারওয়ারের

সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সিলেটের পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, এখানকার বেশ কয়েকটা বিষয়ের মধ্যে প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য এই কয়েকটা কাজে আমার স্পেশাল এটেনশন (বিশেষ মনোযোগ) থাকবে। সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে এ দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে এ জেলার মানুষের জন্য কাজ করতে।

তিনি বলেন, ‘আপনারা সহযোগিতা করলে আমাকে অতীতে যেমন দেখেছেনে, এখানেও তেমনই থাকবো।’

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। এখানে পরিবেশকে ঠিক রেখে উন্নয়ন কাজ হবে। প্রকৃতি কন্যা যেনো প্রকৃতি কন্যার মতোই থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা পরিবেশের ক্ষতি যেনো না হয়।
তিনি বলেন, ‘আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা চাই। আশা করছি আমার এখানকার সময়টা ভালো যাবো।’


এ জাতীয় আরো খবর...