শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নিখোঁজ থাকার চার দিন পর ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষার (২৭) কে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনি থেকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

তুষার পুলিশকে জানিয়েছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে আটকে রাখে, বার বার শারীরিক নির্যাতন করে। এসময় তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, গত তিনদিন তাকে কোনো খাবার দেয়া হয়নি। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ফেনী শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক সজল কান্তি দাস জানান, পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনিতে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের ডেকে তাকে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, সোমবার (১৮ আগস্ট) রাতে নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই ফয়জুল ইসলাম সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পারিবারিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় এক পাওনাদারকে দেয়ার জন্য নগদ ২ লাখ টাকা সঙ্গে নিয়ে তুষার বাড়ি থেকে বের হন। পাওনাদারকে টাকা বুঝিয়ে দিয়ে তিনি ফেনী শহরের মহিপালে শ্বশুরের ভাড়া বাসায় রাতযাপন করার কথা ছিল; কিন্তু তিনি শ্বশুরালয়েও যাননি এবং পাওনাদারকেও টাকা দেননি।

রাত ১০টা পর্যন্ত তার মোবাইল ট্র্যাকিংয়ের সর্বশেষ কল লিস্টে দেখা যায়, তিনি মহিপাল এলাকার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ছিলেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনসহ বন্ধুদের বাড়িতেও তার সন্ধান না পেয়ে সোনাগাজী থানায় নিখোঁজ ডায়েরি করেন বড় ভাই।

তুষার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।


এ জাতীয় আরো খবর...