শিরোনামঃ
বয়সের ফারাক অনেক, এমন দম্পতিদের ভালোবাসা নিয়ে বোঝাপড়া কতটা? আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ?
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দুর্নীতি না হলে সড়কের নির্মাণ ব্যয় ৩০ শতাংশ কমে যাবে: সড়ক ও সেতু উপদেষ্টা

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

দুর্নীতির কারণে দেশের সড়ক নির্মাণ ব্যয় বেশি হচ্ছে, এটি কমাতে পারলে সড়ক নির্মাণের ব্যয় ৩০ শতাংশ কমে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান।

রোববার (২৪ আগস্ট) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা ফাওজুল করিম বলেন, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে রাজধানীর যানজট কমাতে কাজ করবে। এসব মেগা প্রকল্পে বিদেশি প্রকৌশলীরা কাজ করায় দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় দেশের প্রকৌশলীদের আন্তর্জাতিক মানের কাজ করার আহবানও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আহসানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান, জেলা প্রশাসক নাফিসা আরেফিনসহ সরকারি কর্মকর্তারা।

এদিকে, উদ্বোধনী ফলকে নিজের নাম থাকায় ফলক উন্মোচন না করে ফিতা কেটে উদ্বোধন করেন উপদেষ্টা।

এ জাতীয় আরো খবর...