শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ফেনীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফেনীর পরশুরামে পরিত্যক্ত একটি বাড়ি থেকে এমরান হোসেন (২৮) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) বিকালে পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  এমরান পৌর এলাকার বাউর পাথর গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, ২০১৫ সালে প্রতিবেশী লিজা আক্তার নামের ৬ বছরের এক শিশুকে হত্যার ঘটনায় জেল খেটে ২০২১ সালে জামিনে ছাড়া পাওয়ার পর থেকে হতাশায় ভুগছিলেন ওই ব্যাক্তি। স্থানীযরা ধারণা- মানসিক হতাশাগ্রস্ত হয়ে ঘরের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে ৪-৫ দিন আগে আত্মহত্যা করেছে।

পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে পরিত্যক্ত ঘরে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...