শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সাতক্ষীরায় যুবদল নেতা হত্যা মামলায় গ্রেফতার স্ত্রী-শ্যালক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার তালার আলোচিত যুবদল নেতা এস এম শামীম হত্যা মামলার মূল আসামি তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও শ্যালক ইমন হোসেন বাদলকে (১৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার আঠারোমাইল এলাকায় শামীমের নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ দিকে গ্রেফতারের সময় স্ত্রী বৃষ্টির স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশে একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতিও উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী ও শ্যালককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন: খুলনা জেলা পুলিশের এএসপি সার্কেল আবির শুভ্রসহ পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে শামীম নিজ বাসার তিন তলায় নৃশংসভাবে খুন হন। হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদর তাদের নির্দোষ মনে হওয়ায় পরদিন তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভিকটিমের মা, অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদা বেগম, গত রোববার (২৪ আগস্ট) অজ্ঞাতদের আসামি করে খুলনার ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে পুলিশ ও র‌্যাবের একাধিক ইউনিট তদন্তে নামে। এরপর ২৫ আগস্ট নিহতের স্ত্রী ও শ্যালককে গ্রেফতার করা হয়।


এ জাতীয় আরো খবর...