শিরোনামঃ
মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও স্কুলে সামরিক বাহিনীর হামলায় প্রায় অর্ধশত মানুষ নিহত পত্রিকা: ‘আ.লীগ-ঘনিষ্ঠ আমলাদের সরানোর পরিকল্পনা’ বাংলাদেশ-ভারতকে যেভাবে প্রভাবিত করতে পারে ট্রাম্পের নতুন শুল্ক ফকল্যান্ডসে তেল অনুসন্ধান বন্ধ করতে আর্জেন্টিনার আবেদন প্রত্যাখ্যান এলএনজি ঘিরে ‘বড় সংকটের’ আশঙ্কা গবেষণায় কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু জব্দ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ফেনী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু জব্দ করা হয়েছে। ২৭ আগস্ট বুধবার সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকা থেকে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়নের টহল দল ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু আটক করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল নিকটস্থ থানা ও কাস্টমস্ এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরো খবর...