শিরোনামঃ
বয়সের ফারাক অনেক, এমন দম্পতিদের ভালোবাসা নিয়ে বোঝাপড়া কতটা? আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ?
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

এক বছরে ৪০৮ কোটি ডলার ঋণ পরিশোধ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ডলার

বিদায়ী অর্থবছরে (২০২৪-২৫) বিদেশি ঋণের দায় পরিশোধ করতে হয়েছে রেকর্ড ৪০৮ কোটি ৬৯ লাখ ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ৭১ কোটি ডলার বা সোয়া ২১ শতাংশ বেশি। এটি এযাবৎকালের রেকর্ড। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি এ তথ্য প্রকাশ করেছে। সে অনুযায়ী, এই সময়ে সুদের পেছনে ব্যয় হয় ১৪৯ কোটি ডলার। বাকি ২৫৯ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে মূল অর্থ। তবে, আগের অর্থবছরের চেয়ে ১৭১ কোটি ডলার কমেছে ঋণ ছাড়ের পরিমাণ। ১০২৮ কোটি থেকে যা নেমেছে ৮৫৬ কোটিতে। একই সাথে, কমেছে ঋণ প্রতিশ্রুতিও। ২০২৩-২৪ এর ১ হাজার ৭৩ কোটি ডলার থেকে সাড়ে ২২ শতাংশ কমে যা নেমেছে ৮৩২ কোটি ডলারে। মূলত বড় প্রকল্পগুলোর দায় পরিশোধ শুরু হওয়ার প্রভাব পড়ছে সার্বিক ব্যবস্থাপনায়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিদেশি ঋণের প্রতিশ্রুতি, ছাড় ও সুদাসলের হালনাগাদ চিত্রে এ তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিদেশি ঋণের দায় ক্রমাগত বেড়ে যাচ্ছে, যা অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

ইআরডির সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে জুন পর্যন্ত সরকার এ বাবদ যে অর্থ ব্যয় করেছে, এর মধ্যে ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ২৫৯ কোটি ডলার। ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৪৯ কোটি ডলার।

এদিকে বিদেশি ঋণ পরিশোধ বাড়লেও কমেছে বিদেশি ঋণ ছাড় ও ঋণের প্রতিশ্রুতি। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বিদেশি ঋণ ছাড় হয়েছে ৫৬০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭০২ কোটি ডলার। একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে ৫৪৮ কোটি ডলারের। যদিও গত অর্থবছরের একই সময়ে ঋণ প্রতিশ্রুতি এসেছিল ৭৯২ কোটি ডলারের। গত অর্থবছরে ঋণ ছাড় হয়েছে ৮৫৭ কোটি ডলার। আর প্রতিশ্রুতি ছিল ৮৩২ কোটি ডলার।


এ জাতীয় আরো খবর...