শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড ইস্যুর আবেদন বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি টাকার মুদারাবা সাব–অর্ডিনেটেড বন্ড ইস্যুর আবেদন বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। স্ট্যান্ডার্ড ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য দিয়েছে, যা বিনিয়োগকারীদের অবগতির জন্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের পত্রের মাধ্যমে জানিয়েছে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ওই বন্ড ইস্যুর আবেদন সংস্থাটি প্রক্রিয়াকরণ করতে অক্ষম।

গত ২৬ জুন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় “স্ট্যান্ডার্ড ব্যাংক ৫ম মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড” ইস্যুর অনুমোদন দেওয়া হয়। গত ২৯ জুন যা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে বলা হয়, বন্ডটির পরিমাণ হবে ৫০০ কোটি টাকা, মেয়াদ ৭ বছর, এবং এটি হবে আনসিকিউরড, নন-কনভার্টেবল, সম্পূর্ণ রিডিমেবল এবং ফ্লোটিং রেট প্রকৃতির। বন্ডটি টিয়ার–২ নিয়ন্ত্রক মূলধন হিসেবে গণ্য হবে এবং প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে, যা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।


এ জাতীয় আরো খবর...