শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিমান প্রশাসন ও সিভিল অ্যাভিয়েশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (সোমবার, ২১ জুলাই) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, ‘বিমানবাহিনীর কিংবা সিভিল অ্যাভিয়েশনের ঘনবসতিপূর্ণ এলাকায় এমন প্রশিক্ষণ কার্যক্রম কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিস্তীর্ণ এলাকায় এ ধরনের প্রশিক্ষণ হতে পারত।’

রিজভী আরও বলেন, ‘এখানকার এয়ারপোর্ট ঘিরে আশপাশে যেভাবে অপরিকল্পিতভাবে নগরায়ণ হয়েছে, তাতে এই ধরনের দুর্ঘটনা আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারত। এটা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে।’

তিনি দুর্ঘটনায় নিহত পাইলট ও আহত শিক্ষার্থীদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।


এ জাতীয় আরো খবর...