শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

আত্মগোপনে থাকা ডিবির সাবেক এসআই হাসানকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ

রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
মাহবুব হাসান

রাজশাহীতে পুলিশের সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। শনিবার (২৩ আগস্ট) রাতে মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় অবস্থিত হাসানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

পুলিশ জানায়, মাহবুব হাসান রাজশাহী মহানগর ডিবি পুলিশের সাবেক সদস্য। গতবছর ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ২০১৯ সালে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে। নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার গত বছরের ২২ আগস্ট মামলাটি করেন।

এছাড়া মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও বিভিন্ন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতেগত বছর  তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে মহানগরীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, অভিযুক্ত ডিবি পুলিশের সাবেক এসআই হাসানকে নগরীর বোয়ালিয়া থানায় একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যেহেতু তিনি আহত হয়েছেন তাই পুলিশ হেফাজতে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...