শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

স্বচ্ছ নির্বাচন হলে ফলাফল যাই হোক আপত্তি নেই: তামিম

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এরই মধ্যে কাউন্সিলর মনোনয়ন ও নির্বাচনী ফরম জমা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন না পাওয়া কয়েক জেলা ক্রীড়া সংস্থার আবেদন বাতিল করেছেন নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে প্রধান নির্বাহীর পরিবর্তে নিজে স্বাক্ষর দিয়ে নতুন করে কাউন্সিলর পাঠানোর নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি। এই সিদ্ধান্ত ঘিরে গত দুই দিন ধরে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির ক্ষমতা প্রয়োগের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। সেখানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, “বুলবুল ভাই বলেছিলেন, নির্বাচন কেমন হয় তার ধারণা নেই। কিন্তু আপনারা তো চিঠি দেখেছেন। তিনি সাইন করে বলেছেন আগের কাউন্সিলরদের বাদ দেওয়া হবে, শুধু অ্যাডহক কমিটি থেকে নেওয়া হবে। সংবিধান অনুযায়ী কমিটি গঠনের পর তিনি কোথাও সাইন করতে পারেন না। তিনি কোন ক্ষমতাবলে এটা করলেন?”

নিজের অবস্থান স্পষ্ট করে তামিম আরও যোগ করেন, “আমি শুধু স্বচ্ছ নির্বাচন চাই। ফলাফল যাই হোক তাতে আমার আপত্তি নেই। আমি জিতি বা হারি, সেটা পরে দেখা যাবে। ”

অবসর প্রসঙ্গেও মত দেন তামিম। তিনি বলেন, “আমার অফিসিয়ালি অবসর নেওয়ার দরকার নেই। যদি নির্বাচিত হই, তাহলে আর খেলব না। তবে চ্যারিটি ম্যাচ হলে সেটা আলাদা ব্যাপার। ”


এ জাতীয় আরো খবর...