শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

অন্তঃসত্ত্বা বিতর্কের জবাবে যা বললেন নেহা

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নেহা ধুপিয়া। অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কয়েক মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে একাধিক বার কটাক্ষের শিকার হয়েছিলেন নেহা। এ বার সেই বিতর্কে সপাটে জবাব দিলেন নেহা। সম্পর্কে ছিলেন নেহা ও অঙ্গদ। শারীরিক পরীক্ষার মাধ্যমে নেহা জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। তখন তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর তাদের কন্যাসন্তান মেহর-এর জন্ম হয়। কিন্তু এত কিছুর পরেও বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক থেমে থাকেনি। সমাজমাধ্যমে ক্রমাগত বাক্যবাণে বিদ্ধ হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা বলেন, অঙ্গদকে বিয়ে করার ছয় মাসের মধ্যে মেহরের জন্ম। কিন্তু এই সবের মধ্যে একটা প্রশ্নই বার বার মাথা চাড়া দিয়ে উঠেছিল, কীভাবে বিয়ের ছয় মাসের মধ্যে সন্তানের জন্ম হলো। এছাড়া তিনি আরো বলেন, আমি অবাক হয়ে যাই, বিয়ের আগে যে মহিলা তারকারা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন, তাদের নিয়ে আজও লেখালিখি হয়। নেহার মতে, তিনি প্রথম নারী নন, যিনি বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন। আলিয়া ভাট ও নীনা গুপ্তের কথাও তুলে আনেন নেহা। তাদের মতো অভিনেত্রীর সঙ্গে এক তালিকায় থাকতে পেরে বরং গর্ববোধ করেন নেহা। নিজেই জানান তিনি। তার স্পষ্ট জবাব, কে কখন বিয়ে করবেন, সন্তানধারণ করবেন, সেটা অন্য কেউ বলে দিতে পারে না। গর্ভাবস্থা এক অসাধারণ অনুভূতি। সেটাই যথেষ্ট।


এ জাতীয় আরো খবর...