শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ক্ষমা চাইলেন পপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার এই আড়ালের যাওয়া ঘটনা হঠাৎ করেই।

এর মধ্যে গুঞ্জন রটে- বিয়ে করেছেন পপি, হয়েছেন সন্তানের মাও।দীর্ঘ আড়াল ভেঙে চলতি বছর ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন এই চিত্রনায়িকা।

তখন জানা যায়, গুঞ্জন নয় যা রটেছিল তা সবই সত্যি। ওই সময় প্রকাশ্যে এসে নায়িকা অভিযোগ করেন তার মা ও ভাইবোনদের বিরুদ্ধে।

দ্বন্দ্ব- জমিজমা সংক্রান্ত। এরপর বিষয়টি নিয়ে একটি ফেসবুক লাইভেও আসেন পপি। তারপর আবার আড়াল হন এই অভিনেত্রী।

গেল  ১০ সেপ্টেম্বর নিজের জন্মদিনে কথা বলেন পপি। সেখানে নিজের অসমাপ্ত সিনেমাগুলোর জন্য নির্মাতাদের প্রতি ক্ষমাও চেয়েছেন তিনি।

পপির কথায়, দুটি নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। এর জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন। কিন্তু জীবনের সব সিদ্ধান্ত সব সময় নিজের হাতে থাকে না। মনের অজান্তে কিংবা পরিস্থিতির কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ইচ্ছাকৃতভাবে কাজগুলো আটকে যায়নি। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, কারো ক্ষতি করিনি। ইচ্ছে আছে, যদি সুযোগ মেলে অসমাপ্ত কাজগুলো শেষ করে দেব। না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।

এদিকে, অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। তবে সিনেমা প্রযোজনার প্রতি তার আগ্রহ রয়েছে। অতীতেও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি।


এ জাতীয় আরো খবর...