শিরোনামঃ
বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ? নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি ও বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ত্রিপুরা রাজ্যে মাছ রফতানির মধ্য দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এতে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

এর আগে, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে ভারতের উত্তর-পূর্বোত্তর রাজ্যগুলোর সঙ্গে ৭ দিন বন্ধ ছিল আখাউড়া স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর সোমবার থেকে ২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত এ চার দিন শারদীয় দুর্গোৎসবে বন্দরের সব ধরনের আমদানি-রফতানি ও বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। এদিকে ৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি। পরে দুই দিন আমদানি-রফতানি চলে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ৬ ও ৭ অক্টোবর- সোমবার ও মঙ্গলবার এ দুইদিন বন্দরের বাণিজ্য কার্যক্রম ফের বন্ধ ছিল।

আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৭ দিন বন্ধ থাকার পর আজ সকালে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এতে বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারী, ব্যবসায়ী, শ্রমিক ও যানবাহন চালকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

তবে এতদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ইমিগ্রেশন ইনচার্জ ওসি মো. আব্দুস সাত্তার।


এ জাতীয় আরো খবর...